ইংল্যান্ডে ৩০ মে থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের আসর। তবে এর আগেই আমেজ চলে এসেছে দলগুলোর মধ্যে।
আগামী ৩০ এপ্রিলের মধ্যেই স্কোয়াড ঘোষণা করতে হবে দলগুলোকে। তাই এর আগেই ২২ এপ্রিল থেকে ২২-২৩ জনের প্রাথমিক দল নিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি।
সোমবার আকরাম খান বলেন, ‘আইসিসির বিশ্বকাপে আগে যে নিয়ম ছিল, ৩০ জনের একটা দলের নাম দিতে হতো। কিন্তু নতুন যে নিয়ম করেছে তা হলো, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১৫ জনের নাম দিতে হবে। তবে আমরা ২২ মে পর্যন্ত খেলোয়াড় পরিবর্তন করতে পারবো আগে কিন্তু তা পাঠানো যেতো না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের সাকেক এই অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে ২২ এপ্রিল থেকে আমাদের অনুশীলন শুরু হবে। আমরা ১৫ জন দল দিবই তা ছাড়া স্ট্যান্ড বাই খেলোয়াড়সহ ২২-২৩ জন কে নিয়ে অনুশীলন শুরু করবো।
তবে আয়ারল্যান্ড সরফরে যাওয়ার আগে আমরা বাংলাদেশেই অনুশীলনটা করবো। তারপর ১ মে আয়রল্যান্ড সফরে যাব আমরা। তারপর ১৮ মে আমরা ইংল্যান্ড যাব। সেখানে ২৩ মে পর্যন্ত অনুশীলন করবো।’
বিশ্বকাপে ১৫ জনের জন্য দল ঘোষণা করা হলেও দলে ২২-২৩ জন কেন রাখা হচ্ছে। এমন প্রশ্নে আকরাম খান বলেন, ‘ভিসা নিয়ে অনেক সময় সমস্যা হয়। ফলে দ্রুত আমরা খেলোয়াড় পাঠাতে পারি না। তাই আমরা ৩০-৩৫ জনের ভিসা করে রাখবো।’
এএস





