বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স। কুমিল্লার পক্ষ থেকে টস করতে নেমেছেন স্টিভেন স্মিথ। সিলেটের ডেভিড ওয়ার্নার। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ।
এরই মধ্যে ব্যাট করতে নেমেছে সিলেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১ ওভারে বিনা উইকেটে ১ রান। ব্যাট করছেন লিটন দাস (১*) ও ডেভিড ওয়ার্নার (০*)।
বিপিএলের চলতি আসরে দুই দলেই আছেন হেভিওয়েট দুই তারকা। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে কুমিল্লা। আর স্মিথেরই ডেপুটি ওয়ার্নাকে অধিনায়ক করেছে সিলেট। গত কালই অবশ্য জানিয়ে দেওয়া হয়েছিল, তামিম ইকবালের বদলে কুমিল্লার নেতৃত্ব দেবেন স্মিথ।
কুমিল্লার একাদশে আছেন ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনির মতো জাতীয় দলের তারকারা। আর বিদেশি কোটায় স্মিথের পাশাপাশি আছেন শোয়েব মালিক, শহীদ আফ্রিদি এভিন লুইসের মতো তারকারা।
এদিকে সিলেটের ঝুলিতে আছেন সাব্বির রহমান, লিটন দাস, তাসকিন আহমেদদের মতো জাতীয় দলের তারকারা। আছেন অলক কাপালীর মতো অভিজ্ঞ ক্রিকেটারও। আর বিদেশি কোটায় একাদশে আছেন সন্দীপ লামিচানে ও অধিনায়ক ওয়র্নার।
একাদশ :
কুমিল্লা : স্টিভেন স্মিথ (অধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দীন, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ, মেহেদী হাসান, এভিন লুইস, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি।
সিলেট : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, সন্দীপ লামিচানে, অলক কাপালী, লিটন দাস, সাব্বির রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়।





