ক্রিকেট বিশ্বকাপের প্রথম দেখাতেই ভারতকে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। সেই দেখাটা হয়েছিল ২০০৭ সালের বিশ্বকাপে। সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বিশ্ব চ্যাম্পিয়ানরা।
কিন্তু তার পরের দুটি বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে জয় পায় ভারত।
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপে দুই দলের কিছু গুরুত্বপূর্ণ পরিস্যংখ্যান :
দলীয় সাফল্য :
২০০৭ বিশ্বকাপ, বাংলাদেশ ৫ উইকেট জয়ী, ম্যাচসেরা মাশরাফি বিন মর্তুজা।
২০১১ বিশ্বকাপ, ভারত ৮৭ রানে জয়ী, ম্যাচসেরা বিরেন্দর শেবাগ।
২০১৫ বিশ্বকাপ, ভারত ১০৯ রানে জয়ী, ম্যাচসেরা রোহিত শর্মা।
ব্যাটিং পারফরম্যান্স :
২০১১ বিশ্বকাপে ভারতের সংগ্রহ ৩৭০/৪। বিশ্বকাপ মঞ্চে ভারত-বাংলাদেশের মধ্যকার ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
২০০৭ বিশ্বকাপে ১৯১ রানে অলআউট ভারত। বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে এটিই সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
বিরেন্দার শেবাগের ১৭৭ রান, বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ রান সংখ্যা।
বোলিং পারফরমেন্স :
বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে মুনাফ প্যাটেল সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন।
উইকেটকিপিং পারফরম্যান্স :
বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে সর্বোচ্চ ৮ সর্বোচ্চ ডিসমিজাল করে রেকর্ড গড়েন মহেন্দ্র সিং ধোনি।
ফিল্ডিং পারফরমেন্স :
বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে বাংলাদেশ দলের আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ ও ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ শামি সর্বোচ্চ দুটি ক্যাচ নেন।
জেড





