অবশেষে ১৭ বছর বয়সী সেই রাবাব খানকেই বিয়ে করলেন পাকিস্তানের ফাস্ট বোলার ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার (৩৮)।রাবাব খানের বাড়ি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হরিপুরে।
সংবাদ মাধ্যম জানায়, ঘরোয়াভাবে এ বিয়েতে উপস্থিত ছিলেন মা-বাবাসহ কিছু ঘনিষ্ট স্বজন। ৫ লাখ রুপি দেনমোহরে এ বিবাহ সম্পন্ন হয়েছে। তবে ইতোপূর্বে ওই মেয়েকে বিয়ে করার কথা অস্বীকার করে শোয়েব বলেছিলেন, এটা তার বিরুদ্ধে অপপ্রচার।
শোয়েবের বিয়ে নিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল, শোয়েব আখতারের বাবা-মা সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ব্যবসায়ী মুশতাক খানের সঙ্গে শোয়েব-রাবাবে’র বিয়ে নিয়ে আলোচনা করেন।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





