আগামী ১৮ জানুয়ারি থেকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়।

এই আসরে অংশ নিতে গত শুক্রবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা ছাড়ে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল (শনিবার) দক্ষিণ আফ্রিকায় পৌঁছান তারা।

জানা গেছে, এই বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে।

আগামী ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগার যুবারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসাইন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসাইন, শামিম হোসাইন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রাকিবুল হাসান, হাসান মুরাদ।

স্ট্যান্ড-বাই: অমিত হাসান, এস.এম মেহেরাব হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মিজানুর রহমান মোহান্না, রুবেল মিয়া, আসাদুল্লাহ হিল গালিব।

এমবি