আসন্ন বিপিএল টুর্নামেন্টও কয়েকদফা পেছানো হয়েছিলো। এবার পেছানো হলো বিপিএলের ম্যাচ শুরুর সময়। বিপিএলে ম্যাচের সময় পরিবর্তন যাওয়া নতুন কিছু নয়। কখনও দর্শক টানতে, কখনও রাতের শিশিরের কারণে আগের আসরগুলোয় বদলেছে সময়। এবার তবু একটু ব্যতিক্রম। টুর্নামেন্ট শুরুর আগেই এক দফায় বদলে গেল ম্যাচ শুরুর সময়।

এর আগের আসরগুলোতেও সময়ের পরিবর্তন করা হয়েছিল আসরের মাঝপথে। সেটা দর্শকের কথা ভেবে বা শিশিরের কথা মাথায় রেখে। তবে এবার টুর্নামেন্ট শুরুর আগেই বদলানো হলো সময়।

পুরনো সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচের শুরু হবার কথা ছিল দুপুর সাড়ে ১২টায়। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিট থেকে। শুক্রবারের ম্যাচগুলোর শুরুর সময় ছিল দুপুর ২টা ও সন্ধ্যা ৭টা থেকে।

রোববার বিসিবির নতুন ঘোষণায় যে সময় দেয়া হয়েছে সেখানে ম্যাচ শুরুর সময় পেছানো হয়েছে।

প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায় থেকে। তবে শুক্রবারের ম্যাচগুলোর সময় পাল্টেনি। আগের সূচি অনুযায়ী দুপুর ২টা ও সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ম্যাচ।

তিন ভেন্যুতে (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট) আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্পেশাল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল)। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৭ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিপিএলের সপ্তম আসরের।

এমএম