[b]নয়াদিল্লী:[/b] বাংলাদেশে অনুষ্ঠেয় আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে সিনিয়র ওপেনার গৌতম গম্ভীর জায়গা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ওপেনার চেতন চৌহান।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) ক্ষুব্ধ চৌহান বলেন, ‘৩০ সদস্যের তালিকায় গম্ভীরের নাম না থাকায় আমি বিস্মিত ও ব্যথিত। আপনি বলতে চাচ্ছেন সে এতো খারাপ খেলোয়াড় যে দেশের ৩০ জন খেলোয়াড়ের মধ্যেও সে নেই। এমন ধরনের নির্বাচন প্রক্রিয়ার পেছনে কি যুক্তি আছে আমি জানতে চাই। টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে তার পারফরমেন্সের দিকে তাকান। আমি যদি ভুল না করে থাকি তাহলে এ ফরম্যাটে এখনো সে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী।’
এ পর্যন্ত ভারতের হয়ে ৩৭ ম্যাচে সাতটি হাফ সেঞ্চুরিসহ গম্ভীরের মোট রান ৯৩২। যা কি-না ভারতের সর্বোচ্চ। তারপর রয়েছে যুবরাজ সিং (৮৬৮ রান)। সুরেশ রায়না (৮৫৯ রান) এবং মহেন্দ্র সিং ধোনি (৭৭২ রান)।
ভারতের হয়ে ৫০ টেস্ট খেলা এবং জাতীয় দলের সাবেক নির্বাচন চৌহান মনে করছেন নির্বাচন পক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা উচিত।
চৌহান বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, দল নির্বাচনের জন্য সঠিক একটি নীতিমালা থাকা দরকার। তবে আমাদের রজত ভাটিয়া এবং উন্মুক্ত চান্দ সম্ভাব্য দলে সুযোগ পাওয়ায় আমি খুশি। গম্ভীর না থাকায় আমি অত্যন্ত ব্যথিত তা অস্বীকার করা যাবে না। এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আমি নিশ্চিত সে অনেক রান করবে। রনজি ট্রফিতেও সে খারাপ করেনি।’
ভারতীয় সাবেক অলরাউন্ডার ও দিল্লীর অধিনায়ক মদন লাল বলেন, সম্ভাব্য দলে সুযোগ পেয়েছে এমন অনেকের চেয়েই গম্ভীরের পারফরমেন্স ভালো ছিলো।
১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের এ নায়ক বলেন, ‘এটা অত্যন্ত বিস্ময়কর ও হতাশাজনক যে, গম্ভীরের মতো মেধাবী একজন খেলোয়াড়কে ৩০ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়নি। অনেক খেলোয়াড়ই আছে যারা গম্ভীরের ন্যায় পারফর্ম করতে পারেনি তথাপি দলে রয়েছে।’
দিল্লী ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি স্নেহ বনসাল বলেন, গম্ভীরের বাদপড়া নিয়ে তিনি বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বলবেন।
বনসাল বলেন, ‘এটা সম্পূর্ণ নির্বাচকদের বিষয়, তবে তালিকায় কেনো গম্ভীরের নাম নেই ব্যক্তিগতভাবে আমি বিসিসিআই প্রেসিডেন্টের কাছে জানতে চাইবো।’
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে গম্ভীর না থাকায় ক্ষুব্ধ সাবেকরা
নয়াদিল্লী: বাংলাদেশে অনুষ্ঠেয় আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে সিনিয়র ওপেনার গৌতম গম্ভীর জায়গা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ওপেনার চেতন চৌহান।
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা ও রবীন্দ্রনাথকে নিয়ে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
নোয়াখালীর বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী জেলা শাখা। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, দুই ভারতীয় নাবিক নিখোঁজ
ওমান উপসাগরের উপকূলবর্তী এলাকায় একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ নামের ওই ট্যাংকারটিতে মোট ১১ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
শূন্যরেখায় অবস্থান ফুলবাড়ী সামীন্তে ভারতীয় নারী-শিশুকে পুশইন বিএসএফের
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।















