কাউনডাউন চলছে ক্রীড়া বিশ্বের অন্যতম আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপে ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের উপস্থিতি খুব পরিচিত একটি চিত্র।

তবে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের উপস্থিত থাকার ব্যাপারে বেশকিছু বিধি-নিষেধ জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না বিরাট স্ত্রী আনুশকা শর্মা।

দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের প্রথম ম্যাচের ২১ দিন পর ক্রিকেটারদের সঙ্গে যোগ দিতে পারবেন তাদের স্ত্রী ও বান্ধবীরা।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ হবে ১৬ জুন। আর ওই নিয়ম অনুযায়ী ১৬ তারিখের ম্যাচে গ্যালারিতে থাকতে পারছেন না বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা।

তবে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের ওই ম্যাচের ২১ দিন পর ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীরা গ্যালারিতে উপস্থিত থাকতে পারবেন। কাজেই যদিও থাকতে পারছেন না ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে, তবে ভারতের পরের খেলাগুলো তিনি থাকছেন।

এসএম