বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলেছে তারা।

এই ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে সেমিফাইনালের হিসাব-নিকেশ।

বিশ্বকাপে গুরুত্বপূর্ণ এই ম্যাচে লর্ডসের টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। অর্থাৎ প্রথমে ব্যাটিং করবে অস্ট্রেলিয়া।

ব্যাটে নেমে দারুণ শুরু এনে দেন দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার। ২৩তম ওভারে গিয়ে সফলতা পান মইন আলি। ৫৩ রানে ওয়ার্নারকে ফিরিয়ে ১২৩ রানে ওপেনিং জুটি ভাঙেন মইন।

অধিনায়কের সঙ্গে অর্ধশত রানের পার্টনারশিপ গড়ে বিদায় নেন উসমান খাজা। বেন স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ২৩ রান। তবে একপাশ আগলে বিশ্বকাপের চলতি আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। শতক হাঁকিয়েই জোফরে আর্চারের শিকার হন ফিঞ্চ।

এরপর ছন্দপতন হয় অস্ট্রেলিয়ার। ৩৫ ওভারে ২ উইকেটে যেখানে রান ছিল ১৮৩। সেখানে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হল ২৮৬ রানে। শেষ দিকে এসে ব্যাটিং বিপর্যয় না আসলে হয়তো আরো ২০/৩০ রান বেশি হতে পারতো।

১২ রানে গ্লেন ম্যাক্সওয়েল বিদায়ের পর স্টিভ স্মিথের সঙ্গে ভুল বুঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন মার্কাস স্টইনিশ। শেষদিকে ক্রিজে সেট হয়ে যাওয়া স্মিথকে খবই দরকার ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ৩৮ রানে তাকে ফেরান ক্রিস ওকস। তবে স্লগ ওভারে ২৭ বলে ৩৮ রানের ইনিংসে খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন অ্যালেক্স কারি।

বাংলাদেশ সময় আজ (২৫ জুন) মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে। 

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮৫/৭ (ফিঞ্চ ১০০, ওয়ার্নার ৫৩, খাওয়াজা ২৩, স্মিথ ৩৮, ম্যাক্সওয়েল ১২, স্টয়নিস ৮, কেয়ারি ৩৮*, কামিন্স ১, স্টার্ক ৪*; ওকস ১০-০-৪৬-২, আর্চার ৯-০-৫৬-১, উড ৯-০-৫৯-১, স্টোকস ৬-০-২৯-১, মইন ৬-০-৪২-১, রশিদ ১০-০-৪৯-০)।

দুই দলের মধ্যে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা তালিকার ২ নাম্বারে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৪ নাম্বারে ইংল্যান্ড।

এই ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশও। টাইগার সমর্থকরা নিশ্চিতভাবেই চাইবেন, ইংল্যান্ড যেন এই ম্যাচে হারে। এতে সেমিতে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স কারে, জেসন বেহরেনডর্ফ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন।

এমবি