পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। ‘বি’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে যাওয়ার খাতা-কলমে সুযোগ আছে এখনো প্রতিটি দলেরই।

পাপুয়া নিউগিনিকে মোটামুটি একটা ব্যবধানে হারালেই প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের পরের রাউন্ড।

আল আমেরাতে এমন এক ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ওমানের আল-আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে লড়াই। একই মাঠে রাত ৮টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড ও ওমান। কোন দুই দল সুপার টুয়েলভে উঠবে, তা আজই নিশ্চিত হবে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

 

এমবি