স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে কর্মরত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার স্বামীকে সভাপতি করায় কমিটি গঠনপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে সম্ভাব্য স্বার্থের সংঘাতের বিষয়টিও সামনে এসেছে বলে অভিযোগকারীরা জানান।
এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন জেলায় পাঠানো হয়েছে।’
এমএম





