যশোরের শার্শায় ভারতে পালিয়ে যাওয়ার সময় মো: রাসেল পাঠান নামের এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

রাসেল ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে এবং মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপ লিস্টে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দু’টি মামলা রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন জানান, রাসেলকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এনএইচ