বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের উত্তর পাশে ডাইরেক্ট বাসস্ট্যান্ডে এসে পথসভায় মিলিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চরফ্যাশন উপজেলা সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের ভোলা জেলা সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান।

বক্তারা আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের সঙ্গে ফ্যাসিবাদী আচরণ করে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। জুলাই আন্দোলনে আপনাদের গণহত্যার কথা আপনারা ভুলে গেলেও ভুক্তভোগী জনগণ ভুলে যায়নি। নতুন করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা ভুলেও করবেন না, তাহলে তীব্র জনরোষ থেকে আওয়ামী লীগের কেউ রক্ষা পাবে না।

মিছিল ও পথসভায় ছাত্রশিবির চরফ্যাশন উপজেলা সেক্রেটারি সাইফুল ইসলাম, পৌর সভাপতি হাফেজ হাসানুল বান্না, পৌর সেক্রেটারি মো. সাজিদসহ কয়েক হাজার কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

এনএইচ