বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত কমিটির আইন সম্পাদক নজিবউল্লাহ হিরু বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ রাজনৈতিক অর্থনৈতিক, কূটনৈতিকসহ সকল ভাবে আজ বাংলাদেশ বিশ্বমানের পর্যায়ে পৌছেছে। আমি সেদিনের স্বপ্ন দেখতে চাই যেদিন বাংলাদেশ থেকে কেউ বিদেশ যাবে না কাজ করতে বরং মানুষ বাংলাদেশে আসবে কর্মসংস্থানের জন্য।
শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েশন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত কমিটির আইন সম্পাদক নজিবউল্লাহ হিরু বলেন, জবিতে একটি কেন্দ্রীয় এলামনাই হওয়া জরুরী এবং মুজিব বর্ষের মধ্যে আমরা জবির কেন্দ্রীয় এলামনাই এসোসিয়েশনের মাধ্যমে একটি অনুষ্ঠান করতে চাই।
এসময় তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেই বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। দল ও দেশের প্রয়োজনে তারা সব সময় রাজপথে থাকে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি চাকরিতে নিজেদের অবস্থান করে নিচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এ্যডভোকেট কাজী মো. নজিবুল্লাহ হিরু বাংলাদেশ আওয়ামী লীগ এর নবগঠিত কমিটির আইন সম্পাদক নির্বাচিত হওয়ায় এবং জবি ছাত্রলীগের সাবেক সভাপতি মো. কামরুল হাসান রিপন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি নির্বাচিত হওয়ায় এই গণসংবর্ধনায় আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগে সভাপতি কামরুল হাসান রিপন বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি স্মরণ করে বলেন, বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যখন দায়িত্ব পালন করেছি, তখন আওয়ামীলীগ বিরোধীদলে ছিলো। সে সময় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা পুরান ঢাকায় আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলেন। দল এখন সরকারদলীয় এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করছে। আমাদের আন্দোলন ও সংগ্রামে তখন কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন সুযোগ সুবিধা ও প্রয়োজন মতো অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকত-এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ্যাকাউন্টিং এলামনাই এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান শিকদার হান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন, নারায়গঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, জবির বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান, একাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো লিয়াকত হোসেন মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগের সাবেক -বর্তমান নেতা কর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোহেল/এএস





