ইডেন মহিলা কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে কলেজের সামনে বিক্ষোভ করছেন ছাত্রীরা। সকাল থেকেই
কলেজের ৬শ থেকে ৭শ শিক্ষার্থী ২ নম্বর গেটের সামনে বিক্ষোভ করেন। এতে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আশেপাশের সড়কগুলোতেও তীব্র যানজট শুরু হয়েছে।
পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি জানিয়ে গত এক মাস ধরেই ইডেন মহিলা কলেজের ছাত্রীরা আন্দোলন করে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা রাস্তায় অবস্থান নেন।
নারী শিক্ষার উন্নয়নের স্বার্থেও প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা করা উচিত বলে মনে করছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। রাস্তায় অবস্থান নিয়ে ইডেন শিক্ষার্থীরা নিজেদের দাবির সপক্ষে নানা শ্লোগান দিচ্ছেন।
[b]ঢাকা,২০ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে ইডেনে বিক্ষোভ
ইডেন মহিলা কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা করার দাবিতে কলেজের সামনের রাস্তায় বিক্ষোভ করছেন কলেজের ছাত্রীরা। কলেজের ৬শ থেকে ৭শ শিক্ষার্থী ২ নম্বর গেটের সামনের রাস্তায় বসে এ বিক্ষোভে অংশ নিয়েছেন। এতে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আশেপাশের সড়কগুলোতেও তীব্র যানজট শুরু হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক,সাবেক এমপি-মন্ত্রীরাও জড়িত
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভকে ঘিরে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে কয়েকজন শিল্পমালিকের বিরুদ্ধে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীরাও এতে জড়িত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ
নুন্যতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চতুর্থ দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেন। পরিস্থিত নিয়ন্ত্রণে পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শ্রমিকদের ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শ্রমিক বিক্ষোভে সাভার-আশুলিয়ার ১৭৭ পোশাক কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের মুখে সাভার ও আশুলিয়ার অন্তত ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েকটি স্থানে সড়কে অবস্থান নেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
শ্রমিক বিক্ষোভে গাজীপুর-সাভারের ৮০ কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুর ও সাভারের অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
পোশাকশ্রমিকদের বিক্ষোভে বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের পাঁচটি স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুর-১০ এলাকায় সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১, পল্লবী, শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনের কার্যক্রম বন্ধ করা হয়।















