বেদখল হওয়া হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে আজও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেয়।
একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইম নিউজবিডি.কম)// এএইচ[/b]