পাকিস্তানি গায়ক আদনান সামির বিরুদ্ধে কর ফাঁকি ও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ।

সূত্রের খবর, ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য ভুয়া তথ্য দিয়ে হলফনামা দেন আদনান। পাক গায়কের বিরুদ্ধে ভারতে আর্থিক প্রতারণা ও মোটা টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই বিদেশি মুদ্রা আইনেও আদনান সামির বিরুদ্ধে মামলা রয়েছে।

কিন্তু আদনান তার আবেদনে জানিয়েছেন, তার বিরুদ্ধে বিবাহ সম্পর্ক জনিত একটি মামলা রয়েছে। এদিকে, পাক গায়কের ভারতীয় নাগরিকত্বের আবেদন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, ফৌজদারি মামলা থাকায়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। আদনান সামির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তার পাক পাসপোর্টের নবায়ন না হওয়ায় তাকে গত আগস্টে ভারতে অনির্দিষ্টকালের জন্য থাকার অনুমতি দেওয়া হয়েছে। পাকিস্তানি পশতুন বংশোদ্ভূত বাবা ও ভারতীয় কাশ্মীরী মায়ের সন্তান আদনানের জন্ম লন্ডনে। অভিজাত পরিবারের সন্তান আদনান পড়াশোনা করেছেন ব্রিটেনে। কিন্তু তার কানাডার নাগরিকত্ব রয়েছে। সূত্র: এবিপি আনন্দ।

ইআর