বলিউডে অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন আলিয়া ভাট। ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি ভক্তের মন ভাঙল আলিয়ার ইচ্ছের কথা শুনে। শিগগিরিই বিয়ে করছেন ভাটকন্যা!

এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই শিগগিরই। হঠাৎ করে বিয়ে করলে ক্যারিয়ার থমকে যেতে পারে বলে অনেকেই মনে করছেন; কিন্তু তাতে আমল দিতে রাজি নন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ের মতো একটি সিদ্ধান্ত নিলে সম্পর্ক অনেকটাই সহজ হয়। তাতে ক্যারিয়ারে কোনো রকমের প্রভাব পড়বে না বলে আমি বিশ্বাস করি।’ কিন্তু কবে এবং কাকে বিয়ে করছেন এমন প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যান আলিয়া।

উল্লেখ্য, অনেক দিন ধরেই সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আলিয়া। দিন কয়েক আগে ব্রেকআপের খবর রটেছিল বটে। এ ঘটনার কিছুদিন পর গোয়ায় একটি বার্থডে পার্টিতে সিদ্ধার্থের সঙ্গে দেখা গেছে আলিয়াকে। তাই ভক্তমহলে সন্দেহ, তবে কি সিদ্ধার্থকেই বিয়ে করছেন স্টুডেন্ট অব দ্য ইয়ারের এ নায়িকা!

জারিফ