অন্য কারো রেকর্ড তো দূরের কথা, এক বছর পর ছবি মুক্তি দিয়ে নিজের রেকর্ডই ভাঙতে পারেননি সালমান খান। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে সালমান নিজেও ‘জয় হো’র ব্যর্থতার কথা স্বীকার করেছেন।
সালমান জানিয়েছেন, সোমবার ছবিটি ভালো কিছু করে দেখাতে না পারলে, তিনি নিজেই এই ব্যর্থতার দায়ভার কাঁধে তুলে নেবেন। গত ২৪ জানুয়ারি প্রায় সাড়ে চার হাজার থিয়েটারে ‘জয় হো’ মুক্তি পায়।
শুধু সালমানের অভিনয়ই নয়,পুরো ‘জয় হো ’ ছবিটিই ব্যাপক প্রশংসিত হয়েছে। তারপরও বক্স অফিসে খুব একটা সুবিধা করে পারছে না ছবিটি। সালমান বলেন,“অভিনেতাই তার ছবির ব্যর্থতার জন্য দায়ী। থিয়েটারে ভক্তদের টানতে সক্ষম না হওয়ায় আমিই এর দায়ভার নিচ্ছি।”
৭৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘জয় হো’ এ পর্যন্ত আয় করেছে মাত্র ৬০ কোটি ৬৮ লাখ রুপি। ছবিটির প্রথম দিনের আয় ছিল অনেক বেশি হতাশাজনক,মাত্র ১৭ কোটি ৭৫ লাখ রুপি। মুক্তির দ্বিতীয় দিনে ছবিটির আয় ছিলো আরো কম,১৬ কোটি ৬৮ লাখ রুপি। তবে তৃতীয় দিনে কিছুটা ভালো করতে সক্ষম হয় ‘জয় হো’. এদিনে ছবির আয় ছিল ২৬  কোটি ২৫ লাখ রুপি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।