সর্বসম্মতিক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭১তম সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
এর আগে ইউএনজিএ এবারের অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের প্রার্থিতার প্রতি এশিয়া-প্যাসেফিক গ্রুপ (এপিজি) সমর্থন জানায়।
এছাড়াও বিভিন্ন আঞ্চলিক গ্রুপ থেকে বাংলাদেশসহ মোট ১৫টি দেশ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।
নিয়ম অনুযায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য পি-৫ দেশ ইউএনজিএ অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকে। এবারের অধিবেশন চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হবে।
ইউএনজিএ’র আসছে ৭১তম অধিবেশনের জন্য প্রেসিডেন্ট হিসেবে ফিজির স্থায়ী প্রতিনিধি পিটার টমসন নির্বাচিত হয়েছেন।
পিটার টমসন ইউএনজিএ’র বর্তমান প্রেসিডেন্ট ডেনমার্কের মোজেনস লিককিটপ্টের স্থলাভিষিক্ত হচ্ছেন।
এমআইএস





