ঢাকায় জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক ও ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফিনল্যান্ডের নাগরিক মিয়া সেপ্পো।
এরইমধ্যে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকও সেরেছেন।
ঢাকা ও নিউইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো বলছে, মিয়া সেপ্পো ২০১৩ সালের এপ্রিল থেকে পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এবং ইউএনডিপি’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
প্রায় ৪ বছর ৫ মাস দেশটিতে জাতিসংঘ মিশন পরিচালিত হয় তার নেতৃত্বে। গত ১৫ সেপ্টেম্বর তিনি তার মালাউই মিশন সম্পন্ন করেন।
এমবি





