মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসততার কারণে দেশটির বেশিরভাগ লোকজন তাকে বিশ্বাস করে না। এ তথ্য উঠে এসেছে ‘সার্ভে মাংকি’ নামের একটি প্রতিষ্ঠানের নতুন এক জনমত জরিপে। খবর দ্য হিল।

জনমত জরিপের বরাত দিয়ে এ বিষয়ে ‘দ্যা হিল’ নামের একটি মার্কিন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র শতকরা ১৩ ভাগ মানুষ মনে করে প্রেসিডেন্ট একজন সৎ ব্যক্তি। গত বছরের ফেব্রুয়ারি মাসে পরিচালিত অন্য এক জরিপের চেয়ে এবার ট্রাম্প আরও তিন পয়েন্ট হারিয়েছেন।

পর্ন তারকা স্টস্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর মার্কিন জনগণ ট্রাম্পের ওপর থেকে বিশ্বাস অনেকটাই তুলে নিয়েছে। গত নির্বাচনের সময় পর্ন তারকার মুখ বন্ধ রাখতে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন ওই পর্ন তারকাকে ট্রাম্পের পক্ষ থেকে এক লাখ ৩০ হাজার ডলার পরিশোধ করেছেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক ও গত নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি নিয়েও অব্যাহত তদন্তের মুখে রয়েছেন।

এদিকে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে নিজের আইনজীবীর হাতে এক লাখ থেকে আড়াই লাখ ডলার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তা আনুষ্ঠানিকভাবেই প্রকাশ করলেন তিনি।

এ সংক্রান্ত একটি ফাইলের তথ্য অনুযায়ী, ট্রাম্প তার আইনজীবী মাইকেল কোহেনকে ২০১৬ সালের পর্ন তারকার মুখ বন্ধ রাখতে যে অর্থ দিয়েছিলেন তার পরিমাণ এক লাখ থেকে আড়াই লাখ ডলারের মধ্যে। যদিও ট্রাম্প এর আগে স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ত্রিশ হাজার ডলার দেয়ার বিষয়টি স্বীকারই করেননি।

উল্লেখ্য, ২০০৬ সালে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের অভিযোগ করেছিলেন, একটি হোটেল কক্ষে ট্রাম্প তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। স্টর্মির সঙ্গে ট্রাম্পের ওই গোপন প্রণয়ের কথা যাতে ফাঁস না হয়, সে জন্য মুখ বন্ধ রাখতে চুক্তি করে এই অর্থ দেয়া হয়েছিল ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১১ দিন আগে।খবর দ্য হিল। এএস