ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের প্রেমের সম্পর্কের খবর ফাঁস করায় ক্লোজার ম্যাগাজিনকে জরিমানা করেছে দেশটির আদালত। প্রাইভেসি লঙ্ঘনের দায়ে প্রেসিডেন্টের প্রেমিকা অভিনেত্রী জুলিয়া গায়েতকে ১৫ হাজার ইউরো জরিমানা দেয়ার আদেশ দিয়েছে আদালত। খবর বিবিসির।
ম্যগাজিনটি প্রেসিডেন্টের সঙ্গে জুলিয়ার একসঙ্গে একটি অ্যাপার্টমেন্টে যাওয়ার ছবি ফাঁস করে দেয়। গত জানুয়ারিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেসিডেন্টের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়।
তবে, প্রেমিকা জুলিয়া আদালতে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন। কিন্তু আদালত ১৫ হাজার ইউরো মঞ্জুর করেছে।
এদিকে, ম্যাগাজিনটিকে তার জরিমানার খবর আগামী সংখ্যার প্রচ্ছদে ছাপানোর নির্দেশ দিয়েছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
প্রেসিডেন্টের প্রেমের খবর ফাঁস করায় ফ্রান্সের ম্যাগাজিনকে জরিমানা
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের প্রেমের সম্পর্কের খবর ফাঁস করায় ক্লোজার ম্যাগাজিনকে জরিমানা করেছে দেশটির আদালত। প্রাইভেসি লঙ্ঘনের দায়ে প্রেসিডেন্টের প্রেমিকা জুলিয়া গায়েতকে ১৫ হাজার ইউরো জরিমানা দেয়ার আদেশ দিয়েছে আদালত। খবর বিবিসির





