বিতর্কিত পশ্চিমাঞ্চলীয় সমুদ্রসীমায় গোলাগুলি করেছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
সম্প্রতি উত্তর কোরিয়া ঘোষণা করেছিল, দেশটি সোমবার সীমান্তের ৭টি পয়েন্টে সামরিক মহড়া দিবে।
দক্ষিণ কোরিয়া বলেছে,  দেশটির সমুদ্রসীমায় উত্তর কোরিয়া গোলা নিক্ষেপ করেছে। এর জবাবে দক্ষিণ কোরিয়াও গোলা নিক্ষেপ করেছে।
সমুদ্রসীমার যে অঞ্চলে গোলাগুলি হয়েছে, সে অঞ্চলটিতে সব সময় উত্তপ্ত থাকে উভয় দেশের সেনাবাহিনী। কোরিয় যুদ্ধের সময় বিতর্কিত এই সমুদ্রসীমা নির্ধারণ করে দিয়েছিল জাতিসংঘ। কিন্তু জাতিসংঘের সিদ্ধান্ত মেনে নেয়নি উত্তর কোরিয়া।
[b]গুলির মাধ্যমে জবাব[/b]
দক্ষিণ কোরিয়ার একজন সামরিক মুখপাত্র বার্তাসংস্থা এএফপি'কে বলেন, " উত্তর কোরিয়ার কিছু গোলা আমাদের এলাকায় এসে পড়ে। আমরাও গোলার মাধ্যমে এর জবাব দিয়েছি। কিছু সময়ের জন্য উভয়পক্ষ গোলাগুলি করেছে।"
উল্লেখ্য, ২০১০ সালে উত্তর কোরিয়ার সৈন্যদের গুলিতে সীমান্তের কাছের একটি দ্বীপে ২ জন দক্ষিণ কোরিয় সৈন্য ও ২ জন বেসামরিক লোক নিহত হয়।
সূত্র: বিবিসি, রয়াটার্স।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]