নিজের অস্ত্র দিয়ে সহকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলিতে ভারতের ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশের (আইটিবিপি) পাঁচ সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতের ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশের (আইটিবিপি) পাঁচ সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন।
আজ (০৪ ডিসেম্বর) বুধবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় এমন ঘটনা ঘটেছে। পুলিশের বরাতে দেশটির বার্তা সংস্থা পিটিআই এমন খবর দিয়েছে।
বাস্তার রেঞ্জের পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পি বলেন, এখান থেকে সাড়ে তিনশ কিমি দূরে আইটিবিপির ৪৫তম ব্যাটালিয়নের কাডেনার ক্যাম্পে এই ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্যানুসারে, আইটিবিপির এক জওয়ান নিজের অস্ত্র দিয়ে সহকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলি করেন। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও তিনজন আহত হন।
সুন্দররাজ পি বলেন, পরে ওই জওয়ানকেও গুলি করে হত্যা করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, চীনের সঙ্গে ভারতীয় সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। বাহিনী পুরোপুরি সতর্ক রয়েছে।
এমবি





