যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘরে সদর দপ্তরে স্বাধীন রাষ্ট্রের প্রতীক হিসেবে ফিলিস্তানের পতাকা উত্তোলনের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ সদস্য রাষ্ট্র।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয় উত্থাপিত এক প্রস্তাবের পক্ষে ১১৯টি সদস্য রাষ্ট্র ভোট দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ মাত্র ৮টি রাষ্ট্র ফিলিস্তানের বিপক্ষে ভোট দিয়েছে। আর ৪৫টি রাষ্ট্র ভোটদানে বিরত থেকেছে।
এর ফলে ফিলিস্তান ও ভ্যাটিক্যান সিটির পতাকা উত্তোলনে কোনো বাধা থাকল না। উভয় রাষ্ট্রই সদস্য রাষ্ট্রের বাইরে পরিদর্শক রাষ্ট্রর মর্যাদা পেয়েছে।
জাতিসংঘে ফিলিস্তানের প্রতিনিধি রিয়াদ মানুসর বলেছেন, "এটা একটি প্রতীকী বিষয়। তবে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তানের একটি স্বাধীন রাষ্ট্রের ভিত গড়ার পদক্ষেপ।"
জেডআই





