জাতিসংঘের মহাসচিব হওয়ার ইচ্ছা পোষণ করেছেন শান্তিতে নোবেলজয়ী এই মার্কিন প্রেসিডেন্ট। আগামী এক বছরের মধ্যে ক্ষমতা থেকে বিদায় নেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজ থেকে বিদায় নিলেও বিশ্বমঞ্চে থেকে যেতে চান তিনি।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে ।
ওবামা ইতোমধ্যে এই বিষয়টি নিয়ে তার দল ডেমোক্রাটিক পার্টি, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি, বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
কুয়েতের দৈনিক আল-জারিদা এ খবর প্রকাশ করেছে। আল জারিদাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ফক্স নিউজসহ বহু মার্কিন গণমাধ্যম।
তবে ওবামাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সংস্থার মহাসচিব পদে দেখতে চান না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। তিনি মার্কিন প্রেসিডেন্টকে জাতিসংঘ মহাসচিব হওয়া ঠেকাতে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো নিয়ে বিরোধিতা করছেন।
দ. কোরিয়ার নাগরিক বান কি-মুনের দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিবের সময় শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। এর ২১ দিন পর ওবামার দ্বিতীয় মেয়াদের ক্ষমতার সময় শেষ হবে।
ওবামার এ পরিকল্পনা জানার পর ইসরাইলি প্রধানমন্ত্রী এর তীব্র বিরোধিতা করে বলেছেন, ওবামার ক্ষমতার আট বছরে ইসরাইল বরাবর উপেক্ষিত হয়েছে। এছাড়া এখন তিনি আন্তর্জাতিক ফোরামে আমাদের সমস্যাগুলো নিয়ে ঝামেলা তৈরি করতে জাতিসংঘের শীর্ষ স্থান দখল করতে চাচ্ছেন।
এমবি
আন্তর্জাতিক
জাতিসংঘের মহাসচিব হচ্ছেন ওবামা!
জাতিসংঘের মহাসচিব হওয়ার ইচ্ছা পোষণ করেছেন শান্তিতে নোবেলজয়ী এই মার্কিন প্রেসিডেন্ট। আগামী এক বছরের মধ্যে ক্ষমতা থেকে বিদায় নেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজ





