ইউক্রেন সীমান্ত অতিক্রম করার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশদান এবং এ সংকট নিয়ে মস্কো ও পশ্চিমা দেশের মধ্যে বিভক্তি আরো ঘনীভূত করার রাশিয়ার আদৌ কোনো অভিপ্রায় নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শনিবার এ কথা বলেন।
রাশিয়ার সরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, ‘ইউক্রেন সীমান্ত অতিক্রম করার কোনো অভিপ্রায় ও আগ্রহ আমাদের নেই।’
তিনি আরো বলেন, ‘আমরা (রাশিয়া ও পশ্চিমা দেশ) আমাদের অবস্থান ঘনিষ্ঠ করার চেষ্টা করছি।’ তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক যোগাযোগের রূপরেখা আমাদের ইউক্রেনের সহকর্মীদের জানানো হবে।’
উল্লেখ্য, কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনের যে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দিয়েছেন সে বিষয়ে কথা বলার জন্য ওবামাকে সম্প্রতি ফোন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: বিবিসি, এএফপি
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
ইউক্রেন সীমান্ত অতিক্রম করার ইচ্ছা নেই : রাশিয়া
ইউক্রেন সীমান্ত অতিক্রম করার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশদান এবং এ সংকট নিয়ে মস্কো ও পশ্চিমা দেশের মধ্যে বিভক্তি আরো ঘনীভূত করার রাশিয়ার আদৌ কোনো অভিপ্রায় নেই





