সিরিয়ার রাক্কা শহরে আটকে পড়া হাজার হাজার বেসামরিক লোককে নিরাপদে সরে যাওয়ার জন্য সাময়িকভাবে সিরিয়ায় মার্কিন হামলা বন্ধের আহবান জানিয়েছে জাতিসংঘ।

সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ উপদেষ্টা জেন এইজল্যান্ড বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মার্কিন জোটের প্রতি এই আহবান জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেন বলেন, সিরিয়ার আইএস অধ্যুষিত এলাকা পুনরুদ্ধারের সবার সহযোগিতা প্রয়োজন তবে তার আগে প্রয়োজন সেখানে আটকে পড়া হাজার হাজার বেসামরিক লোকের নিরাপত্তা দান করা। আটকে পড়া নিরীহ নাগরিকরা যেন নিরাপদে অধ্যুষিত এলাকা থেকে সরে যেতে পারে সে জন্য আপাতত মার্কিন জোটকে এই হামলা বন্ধের আহবান।

তিনি আরও বলেন, এখনও পর্যন্ত প্রায় ২০০০০ হাজার সিরিয় বেসামরিক লোক আইএস অধ্যুষিত এলাকায় আটকা পড়েছে। রাক্কা শহরের প্রায় ৫টি অঞ্চরজুড়ে এই নীরিহ লোকজন আটকা পড়েছে। যাদের জীবন ক্রমান্বয়ে হুমকির সম্মুক্ষীণ।

অপরদিকে জাতিসংঘ মানবাধিকারের পাবলিক ইনফরমেশন অফিসার ডেভিড সোয়ানসান বলেন, রাক্কায় আইএস বা দায়েশ জঙ্গিদের হাতে আটকে পড়া সিরিয় নাগরিকরা মানবেতর জীবন যাপন করছে।।

তাদের খাদ্য ও পানির কোন নিরাপত্তা বা সরবরাহ নাই। ওরা সেই খাদ্যগুলো খাচ্ছে যা তারা আগে সংরক্ষণ করে রেখেছিল। এই খাবার শেষ হলে তারা এক পর্যায়ে খাদ্যের অভাবে দুর্ভিক্ষের মধ্যে পতিত হবে।

ডেভিডের মতে প্রায় ২৫০০০ হাজার সিরিয় নাগরিক সেখানে আটকা পড়েছে। এবং তারা তাদের সর্বনিম্ন মৌলিক অধিকারটুকুও পাচ্ছে না।

জাতিসংঘ এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মার্কিন জোটের অভিযান আপাতত বন্ধের আহবান জানান।

 

জেড