মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইউক্রেন সীমান্ত জুড়ে রাশিয়া নিজ সেনা অবস্থান জোরদার করছে। এ ছাড়া সেখানকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হারফ এ অভিযোগ করেন।
তিনি আরো বলেন, পূর্বাঞ্চলীয় ইউক্রেনের কাছে বাড়তি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে রুশ সামরিক বাহিনী । আগস্টের পর এটাই রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত যন্ত্রপাতির সর্বোচ্চ মোতায়েন বলে দাবি করেন মেরি হারফ।
ফেব্রুয়ারিতে সই করা যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে রুশপন্থি বাহিনীকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে প্রশিক্ষণ দিচ্ছে বলেও মস্কোর বিরুদ্ধে অভিযোগ করেছে ওয়াশিংটন। আইআরআইবি
ইআর





