ফ্রান্সের পূর্বাঞ্চলের স্ট্রাসবার্গ শহরের কাছে দ্রুতগতির টিজিভি ট্রেন লাইনচ্যুত হয়ে খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ঘটা ওই দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে।
প্যারিস-স্ট্রাসবার্গ রুটের একওয়ের্শেইম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনটিতে রেলওয়ের ৪৯ জন প্রকৌশলী ছিলেন।
ট্রেনটি লাইনচ্যুত হয়ে বগিতে আগুন ধরে যায়। এ সময় বগিগুলো খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
ওই দুর্ঘটনায় ১০ জন নিহত ছাড়াও ১১ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত গতিতে চলার কারণে এ লাইনচ্যুতির ঘটনা ঘটেছে
সূত্র: বিবিসি।
এআই





