জাতিসংঘের ১৫টি সংস্থায় যোগ দেয়ার জন্য সংস্থাটির কাছে আনুষ্ঠানিক আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। জাতিসংঘের কাছ থেকে আরো বেশি স্বীকৃতি আদায়ের লক্ষ্যে জানানো আবেদনপত্রে সই করেছেন স্বশাসন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত প্রধান মাহমুদ আব্বাস।
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহরে নিজ সদর দফতরে এক বৈঠকের পর মঙ্গলবার ওই আবেদনপত্রে সই করেন আব্বাস। তিনি বলেন, চতুর্থ জেনেভা কনভেনশন থেকে শুরু করে জাতিসংঘের ১৫টি সংস্থা ও কনভেনশনের সদস্যপদ লাভের আবেদন জানানোর সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি নেতৃত্ব। এ আবেদন অচিরেই সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পাঠানো হবে বলে তিনি জানান।
২০১৩ সালের জুলাই মাসে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কথিত শান্তি আলোচনা আবার শুরু হলে তেলআবিবের দেয়া শর্ত মেনে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভের আবেদন জানানোর বিষয়টি স্থগিত রেখেছিল স্বশাসন কর্তৃপক্ষ। এর বিনিময়ে ১০৪ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছিল তেলআবিব। তবে শর্ত মেনে আরো ২৬ জন বন্দিকে মুক্তি দিতে ব্যর্থ হয় ইসরাইল। তাদেরকে গত মার্চের শেষ নাগাদ মুক্তি দেয়ার কথা ছিল।
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস বলেছেন, ইসরাইলি কর্তৃপক্ষ ২৬ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে অপারগতা প্রকাশ করার পর আন্তর্জাতিক সমাজের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওদিকে তেলআবিব বলছে, আব্বাস আগামী ২৯শে এপ্রিলের পরও কথিত শান্তি আলোচনা চালিয়ে যেতে রাজি না হওয়ায় এসব বন্দিকে মুক্তি দেয়া হয়নি। ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা অনির্দিষ্টকালের জন্য আপোষ আলোচনা অব্যাহত রেখে ফিলিস্তিনি জাতিকে তাদের হারানো অধিকার থেকে বঞ্চিত রাখতে চায়। এ বিষয়টি উপলব্ধি করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসসহ আরো কিছু স্বাধীনতাকামী সংগঠন ইসরাইলের সঙ্গে যেকোনো আলোচনা প্রত্যাখ্যান করে এসেছে। কিন্তু মাহমুদ আব্বাস কথিত শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছেন। সূত্র: আলজাজিরা, বিবিসি, আইআরআইবি।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
জাতিসংঘের ১৫ সংস্থায় যোগ দেয়ার আবেদন জানাল ফিলিস্তিনি কর্তৃপক্ষ
জাতিসংঘের ১৫টি সংস্থায় যোগ দেয়ার জন্য সংস্থাটির কাছে আনুষ্ঠানিক আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। জাতিসংঘের কাছ থেকে আরো বেশি স্বীকৃতি আদায়ের





