সিরিয়ার সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের ওপর চাপ প্রয়োগ করবে জাতিসংঘ।

সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘ দূত স্টাফান দ্য মিসতুরা বাশার সরকারের প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে বৈঠকে বসছেন।

এর আগে জেনেভায় সিরীয় সরকার ও বিরোধী পক্ষের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

মিসতুরা বলেন, বিরোধী হাই নেগোসিয়েশনস কমিটি (এইচএনসি) খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছে। তারা বলছে, বৈঠকের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ কতটা যৌক্তিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, তা দেখার অধিকার সিরীয়বাসীর রয়েছে। খবর এএফপির।

ওএফ