ইউক্রেনে ২৫ মে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্সিয়াল নির্বাচন যদি ব্যর্থ হয়, তবে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুমকি দিয়েছে ফ্রান্স ও জার্মানি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এবং জার্মান চ্যাঞ্চেলর একটি বিবৃতিতে বলেছেন, তারা ইউক্রেনে অস্থিতিশীলতার ব্যাপারে ভীত।
তারা আরো বলেছেন, রোববার পূর্ব ইউক্রেনে যে গণভোটের পরিকল্পনা করা হয়েছে সেটা অবৈধ।
এছাড়া, ইউক্রেন সীমান্তে রাশিয়ান সৈন্যদের উপস্থিতি কমানোর আহ্বান জানিয়েছেন দুই নেতা।
ন্যাটোর হিসেবে, ইউক্রেন সীমান্তে ৪০,০০০ রাশিয়ান সৈন্য অবস্থান করছে। তবে, এই অভিযোগ অস্বীকার করে রাশিয়া বলছে, তারা সীমান্ত থেকে সৈন্যদের সরিয়ে নিয়েছে।
সূত্র: বিবিসি।
[b]ঢাকা, ১০ মে(টাইমনিউজবিডি) // টিআই [/b]
আন্তর্জাতিক
ইউক্রেন সংকট: নির্বাচনের বিষয়ে রাশিয়াকে হুমকি ফ্রান্স ও জার্মানির
ইউক্রেনে ২৫ মে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্সিয়াল নির্বাচন যদি ব্যর্থ হয়, তবে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুমকি দিয়েছে ফ্রান্স ও জার্মানি





