মালিতে শান্তিরক্ষা মিশনে সৈনিকের হাতে কমান্ডার নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে জাতিসংঘ। চাদের শান্তিরক্ষীদের ঘাঁটিতে গুলির এই ঘটনায় একজন ডাক্তারও নিহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে কর্মপরিবেশ নিয়ে সৃষ্ট অসন্তোষ থেকে ওই সৈনিক গুলি চালান। উত্তরাঞ্চলীয় কিডালে এলাকার এই ঘটনার পর হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। জাতিসংঘ এই ঘটনাকে 'প্রতিশোধমূলক' হিসেবে বর্ণনা করেছে।
বেতন না পাওয়ার অভিযোগে গত এক বছরে মালিতে চাদের শান্তিরক্ষীরা দুই বার তাদের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন। চার বছর আগে মালির উত্তরাঞ্চল ইসলামপন্থীরা দখল করে নেয়ার পর থেকে শান্তিরক্ষী মোতায়েন রাখা হয়েছে সেখানে। দেশটিতে জাতিসংঘ মিশনে সবচেয়ে বেশি শান্তিরক্ষী পাঠিয়েছে প্রতিবেশী চাদ।
সূত্র: বিবিসি
এআই





