ইউক্রেনের সঙ্গে বিরাজমান পূর্বাঞ্চলীয় সীমান্তে বিপুল পরিমাণে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড।
শীতল যুদ্ধের পর নিরাপত্তা বিষয়ক সর্ববৃহৎ সংকটের কারণে এ সব সেনাকে দেশটির পশ্চিম সীমান্ত থেকে সরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী তোমাসত সিয়েমোনিয়াক।
এ পদক্ষেপকে পোল্যান্ডের সামরিক কাঠামোর ক্ষেত্রে বড় পরিবর্তন হিসেবেও উল্লেখ করেছেন তিনি ।
তিনি বলেন, পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় তিন সামরিক ঘাটিতে মোতায়েনকৃত সেনার সংখ্যা দুই বছরের মধ্যেই তিনগুণ করা হবে।
এ ছাড়া, এ তিন ঘাটির সামরিক সরঞ্জামও বাড়ানো হবে। প্রতিবেশি দেশ ইউক্রেনে সংঘর্ষকে ঘিরে যে হুমকির সৃষ্টি হয়েছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য এ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
অবশ্য পোল্যান্ডের এ পদক্ষেপকে বৈপ্লবিক বলতে অস্বীকার করেছেন তিনি। আইআরবি
ইআর





