বিদ্রোহী আইএস দমনে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরাকে বিমান হামলা শুরু করেছে ফ্রান্স। শুক্রবার এক বিবৃতিতে প্রথমবারের মতো আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।
এর আগে একই দিন প্রকাশিত এক ভিডিও চিত্রে ইরাকের বিভিন্ন স্থানে ফরাসি বিমানের হামলা চালানোর ছবি প্রকাশ করে দেশটির সেনা সদর। এতে দুটি ফরাসি যুদ্ধবিমান অংশ নেয় বলেও জানানো হয়।
আই এস দমনে এখন থেকে মার্কিন বাহিনীর পাশাপাশি ফ্রান্সের যুদ্ধবিমান নিয়মিত অভিযানে অংশ নেবে বলেও জানানো হয় সেনা সদরের পক্ষ থেকে।
এর আগে ফ্রান্সের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, আইএস বিরোধী যুদ্ধে আরব লীগসহ বিশ্বের ৪০টি দেশ যুক্তরাষ্ট্রের সাথে কাজ করবে।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





