সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, মার্কিন কংগ্রেসের উচিত ইরানের ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টাকে কাজ করতে দেয়া।
হিলারি ক্লিন্টন গত ২৬ জানুয়ারি ডেমোক্র্যাট সিনিটর কার্ল লেভিনকে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান। লেভিন রোববার চিঠিটির বিষয়বস্তু প্রকাশ করেছেন।
হিলারি তার চিঠিতে লিখেছেন, “শেষ পর্যন্ত চূড়ান্ত আলোচনা শুরু হতে যাচ্ছে, তারা (ইরান) একটি স্থায়ী সমাধানে যেতে চায় কি-না তা দেখার জন্য আমাদেরকে সম্ভাব্য সব কিছু করতে হবে।”
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মিউনিখ নিরাপত্তা সম্মেলনের একটি প্যানেলে বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে যেকোনো চুক্তি হতে হবে দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানীর সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে গত বছরের ২৪ নভেম্বর জেনেভায় একটি অন্তর্বর্তী চুক্তি সই করে ইরান। গত ২০ জানুয়ারি ছয় মাসের ওই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ চুক্তিকে স্থায়ী রূপ দেয়ার জন্য চেষ্টা করছে দু’পক্ষ।
জেনেভা চুক্তি অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে এবং এর বিনিময়ে কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করেছে পাশ্চাত্য। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ক্যাথেরিন এশ্টোন সম্প্রতি বলেছেন, আগামী ১৮ ফেব্রুয়ারি ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই
ইরানের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিলেন হিলারি
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, মার্কিন কংগ্রেসের উচিত ইরানের ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টাকে কাজ করতে দেয়া।
নিষেধাজ্ঞা শেষে জমজমাট বরিশালের ইলিশ মোকাম
টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে বরিশাল নগরীর পোর্টরোড ইলিশের মোকামে। পাশাপাশি রুপালি ইলিশের আশায় হাজার হাজার জেলে জাল ও নৌকা নিয়ে পুরোদমে নেমে পড়েছেন মেঘনা, সুগন্ধা, সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কীর্তনখোলাসহ জেলা ও বিভাগের সব নদ-নদীতে। অনেক দিন মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে মিলছে ইলিশের পাশাপাশি পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ।
নিষেধাজ্ঞা অমান্য করলে হকারদের গ্রেপ্তার করা হবে : ডিএসসিসি প্রশাসক
রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা অমান্য করে সড়ক ও ফুটপাতে হকারি করলে মালামাল জব্দ করা হবে। প্রয়োজনে গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
নৌকা-জাল জব্দ ও কারাদণ্ড নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার
ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশের অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে এক দিনে ৩৮ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬টি মাছ ধরার নৌকা, ৪১ কেজি ইলিশ ও ১ লাখ ৬৭ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক
রাঙামাটির সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে কয়েক দিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলছে জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র।
প্রশ্ন জামায়াতের সেক্রেটারি জেনারেলের আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন রেখেছেন, একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হলে স্বয়ং পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি জারি করতে হয়?
















