ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ার জন্য সরকারের প্রতি নির্দেশনা দিয়ে একটি ফরমান জারি করেছেন। বৃহস্পতিবার তিনি এ ফরমান জারি করেন।

ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপ বন্ধের জন্যই তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। তিনি চাচ্ছেন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দিতে।

গাড়ি ও পথচারি চলাচলে রুশ ফেডারেশনের সাথে ইউক্রেনের সীমান্তে স্থাপিত বিভিন্ন ফাঁড়ি সাময়িকভাবে বন্ধের বিষয়টি নিশ্চিত করতে সরকারকে দেয়া প্রেসিডেন্টের এ নির্দেশনা তার দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

পোরোশেঙ্কোর জারি করা ফরমানে বলা হয়, ইউক্রেনের অভ্যন্তরীণ ব্যাপারে রুশ ফেডারেশনের অব্যাহত হস্তক্ষেপে এটি জারি করা হয়।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ