কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান নিহত হয়েছে। নিহত ওই জওয়ানের নাম সন্দীপ থাপা বলে জানা গেছে।
আজ শনিবার (১৭ আগস্ট) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নওসেরা সেক্টরে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছিল।
ভারতীয় বাহিনীর দাবি, সকাল সাড়ে ৬টার দিকে সীমান্তের ওপার থেকে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি বর্ষণ করে পাক সেনারা। এ সময় মর্টাল শেল নিক্ষেপ করা হয়েছে বলেও ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা হামলায় চালিয়েছে বলে জানানো হয়েছে। নিহত সেনা সদস্য দেহরাদুনের বাসিন্ধা ন্যান্স নায়েক সন্দীপ থাপা।
এর আগে, গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) জম্মু-কাশ্মীরের উরি ও রাজৌরি সেক্টরে ভারত ও পাকিস্তানের মধ্যে গুলি বিনিময়ে তিন পাকিস্তানি সেনা নিহত হন। এসময় পাকিস্তান পাঁচ ভারতীয় সেনাকে হত্যার দাবি করলেও তা অস্বীকার করে ভারত।
এএস





