ফ্রান্সে হামলার হুমকি দিয়েছে একটি ইসলামী সশস্ত্র গ্রুপ। শুধু তাই নয়, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদকেও হত্যার হুমকি দেয়া হয়েছে। সোমবার রাতে একটি ওয়েবসাইটে এই হামলার হুমকি দেয়া হয়। খবর রয়টার্সের।
আফ্রিকার মুসলিম দেশ মালি ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফ্রান্সের ভূমিকার প্রতিশোধ নিতে হামলার এই হুমকি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মুসলিম গেরিলাদের বিরুদ্ধে লড়তে ফরাসি বাহিনী মোতায়েন করেন প্রেসিডেন্ট ওঁলাদ। এক সময়ের ফ্রান্সের উপনিবেশ মালিতে ফরাসি বাহিনীর এই হস্তক্ষেপকে দেশটির স্বাধীনতার উপর আঘাত বলে মনে করে দেশটির সশস্ত্র মুসলিম গ্রুপগুলো।
অন্যদিকে, খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয় মুসলিম সেলেকা বিদ্রোহীরা। প্রায় এক বছর তারা দেশটির ক্ষমতায় থাকে। কিন্তু অ্যান্টি সেলেকা নামের মুসলিম বিরোধী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় তারা ক্ষমতা থেকে সরতে বাধ্য হয়। সেখানে মুসলমানদের উপর চালানো হয় অকথ্য নির্যাতন। এসব সহিংসতা দমন করতে সেখানেও সেনা পাঠায় ফ্রান্স। কিন্তু সেখানে ফরাসি বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন মুসলিমরা। উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রও এক সময় ফ্রান্সের উপনিবেশ ছিল।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বর্তমানে ২ হাজার ফরাসি সেনা মোতায়েন রয়েছে। তারা আফ্রিকান ইউনিয়নের ৬ হাজার সেনার সঙ্গে কাজ করছে। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
ফ্রান্সে হামলার হুমকি
ফ্রান্সে হামলার হুমকি দিয়েছে একটি ইসলামী সশস্ত্র গ্রুপ। শুধু তাই নয়, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদকেও হত্যার হুমকি দেয়া হয়েছে। সোমবার রাতে একটি ওয়েবসাইটে এই হামলার হুমকি দেয়া হয়। খবর রয়টার্সের।





