নেপালে শক্তিশালীভূমিকম্পের পর এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছে। এদের মধ্যে ১ হাজারের বেশিইউরোপীয় পর্যটকও রয়েছে।

শুক্রবার দেশটির ইউরোপীয় প্রতিনিধিদের প্রধান এতথ্য জানান।

নেপালে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত রেনসজি টেরিঙ্কসাংবাদিকদের জানান, আমরা জানি না তারা কোথায় রয়েছে, কোথায় থাকতে পারে। তারালাংটাং ও লুকলা এলাকায় ভ্রমণে ছিল বলে জানান তিনি।

কাঠমান্ডুর উত্তরে অবস্থিত লাংটাং ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এভারেস্ট সংলগ্ন লুকলাও বেশ ক্ষতিগ্রস্ত হয়।সূত্র : টাইমস অব ইন্ডিয়া।