ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘের সিনিয়র কর্মকর্তা জেমস রাওলে বলেছেন, দারিদ্রপীড়িত গাজার ওপর থেকে অবরোধ তুলে না নিলে আবারো যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। রাওলে বলেন, গাজা উপত্যকাকে পুনর্গঠনের জন্য দীর্ঘদিনের অবরোধ তুলে নিতে হবে। এছাড়া, গাজার জনগণকে বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সুযোগ দিতে হবে।

জেমস রাওলে আরো বলেছেন, ঠিক গাজার মানুষ ১০ বছর আগে যা করতেন তাই করতে দিতে হবে তাদেরকে। এ পর্যায়ে তিনি জোর দিয়ে বলেন, গাজার ওপর থেকে যদি ইসরাইল অবরোধ তুলে না নেয় তাহলে আরেক দফা যুদ্ধ শুরু হবে। এর পাশাপাশি ইসরাইলি আগ্রাসনের মুখে গাজার জনগণকে রক্ষায় ব্যর্থতার জন্য আন্তর্জাতিক সমাজেরও সমালোচনা করেন জাতিসংঘের এ কর্মকর্তা।

রাওলের হিসাব মতে- ইসরাইলি আগ্রাসনে গাজায় ১০,০০০’র বেশি ঘর-বড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে গাজার শিল্প-কারখানার বিরাট অংশ। এছাড়া, গাজার কৃষিক্ষেত্রের প্রায় অর্ধেক ধ্বংস এবং তিন লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই