ভারতীয় সরকারী এক গবেষণায় বলা হয়েছে ভারতীয় টাকা প্রতিনিয়তই মারাত্মক রোগ ছড়াচ্ছে। টাকার নোট বহন করছে অসুখ-বিসুখের রোগজীবানু এবং যা পুরদস্তুর শারীরিক।
বিজ্ঞানীরা ৭৮টি রোগ সৃষ্টিকারী মাইক্রো অর্গানিজমের ফুটপ্রিন্টের উপস্থিতি খুঁজে পেয়েছেন নোটের মধ্যে। তার মানে ডজন ডজন রোগ সৃষ্টিকারী মাইক্রো-অর্গানিজম বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে টাকার সঙ্গে সঙ্গে। খবর জি নিউজ এর।
ভারতের ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্র্যাটিভ বায়োলজি (আইজিআইবি)- গবেষকরা দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে বহু ১০, ২০ ও ১০০ টাকার নোট সংগ্রহ করে তার উপর পরীক্ষা চালিয়েছেন। এতে তারা অন্তত ৭৮টি অসুখ সৃষ্টিকারী মাইক্রোঅর্গানিজমের ফুটপ্রিন্ট খুঁজে পেয়েছেন ওই নোটগুলির মধ্যে। বেশিরভাগই ছত্রাক জাতীয়, তবে তার সঙ্গেই আছে টিউবারকিউলিস, আলসার ও আন্ত্রিকের ব্যাকটেরিয়াও।
এই গবেষণা বলছে এই নোটগুলি রোগ সৃষ্টিকারী মাইক্রোঅর্গানিজমের বাহক হিসেবে কাজ করে। এবং দ্রুত গতিতে মাইক্রোবিয়াল ডিসিজ ছড়িয়ে দেয়।
এমআর





