স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানসহ জনসম্মুখে এনার্জি ড্রিং পণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার। দেশটির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় বলছে, নিষেধাজ্ঞার পর এনার্জি ড্রিং কোম্পানিগুলো এখন থেকে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ক্রীড়া অনুষ্ঠানে পণ্যর বিজ্ঞাপন তো দূরের কথা, স্পন্সর পর্যন্তও দিতে পারবে না।
গত কয়েকদিন আগে একটি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এক গবেষণায় এনার্জি ড্রিং এর ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়। এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে ওই পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে- এক. এখন থেকে এনার্জি ড্রিং কোম্পানিগুলো তাদের পণ্যর বিজ্ঞাপন দিতে পারবে না। এছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও পণ্যর প্রচার করতে পারবেনা। দুই. কোম্পানির প্রচার-প্রসারের লক্ষ্যে গ্রাহকদের মাঝে কোনো ফ্রি পণ্য বিতরণ করা চলবে না। তিন. পণ্যর সেবা মান নিশ্চিত ও উন্নয়নের খাতিরে কোম্পানিগুলো কোনো ডিস্ট্রিবিউটর কিংবা প্রতিনিধি নিযুক্ত করতে পারবে না। চার. রেস্টুরেন্ট, হোটেল, কোনো গ্যালারি, ফুটবল মাঠে বা জনসম্মুখে এখন থেকে সব ধরনের এনার্জি ড্রিং বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে।
মন্ত্রণালয়টি জানিয়েছে, সরকার চায় পণ্যর ওপরে এই বিষাক্ত পণ্যর ক্ষতিকর দিকগুলো জনগণকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে। যাতে করে তাদের মধ্যে বিষয়টি সম্পর্কে একটু হলেও সচেতনতা তৈরি হয়।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজিবিডিডটকম) // ইএইচ[/b]
সৌদিতে এনার্জি ড্রিং পণ্যর ওপর নিষেধাজ্ঞা আরোপ
স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানসহ জনসম্মুখে এনার্জি ড্রিং পণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার। দেশটির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় বলছে, নিষেধাজ্ঞার পর এনার্জি ড্রিং কোম্পানিগুলো এখন থেকে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ক্রীড়া অনুষ্ঠানে পণ্যর বিজ্ঞাপন তো দূরের কথা, স্পন্সর পর্যন্তও দিতে পারবে না।
নিষেধাজ্ঞা শেষে জমজমাট বরিশালের ইলিশ মোকাম
টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে বরিশাল নগরীর পোর্টরোড ইলিশের মোকামে। পাশাপাশি রুপালি ইলিশের আশায় হাজার হাজার জেলে জাল ও নৌকা নিয়ে পুরোদমে নেমে পড়েছেন মেঘনা, সুগন্ধা, সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কীর্তনখোলাসহ জেলা ও বিভাগের সব নদ-নদীতে। অনেক দিন মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে মিলছে ইলিশের পাশাপাশি পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ।
নিষেধাজ্ঞা অমান্য করলে হকারদের গ্রেপ্তার করা হবে : ডিএসসিসি প্রশাসক
রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা অমান্য করে সড়ক ও ফুটপাতে হকারি করলে মালামাল জব্দ করা হবে। প্রয়োজনে গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
নৌকা-জাল জব্দ ও কারাদণ্ড নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার
ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশের অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে এক দিনে ৩৮ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬টি মাছ ধরার নৌকা, ৪১ কেজি ইলিশ ও ১ লাখ ৬৭ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক
রাঙামাটির সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে কয়েক দিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলছে জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র।
প্রশ্ন জামায়াতের সেক্রেটারি জেনারেলের আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন রেখেছেন, একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হলে স্বয়ং পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি জারি করতে হয়?
















