ফ্রান্স বুধবার রাশিয়ায় দু’টি যুদ্ধজাহাজ সরবরাহ ‘নভেম্বর পর্যন্ত’ স্থগিত করেছে। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে মিত্র দেশগুলো রাশিয়াকে কড়া সমালোচনা করায় এ সিদ্ধান্ত নিল প্যারিস।

২০১১ সালে ফ্রান্স ১২০ কোটি ইউরোর (১৬০ কোটি মার্কিন ডলার) বিনিময়ে রাশিয়ার কাছে দুটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ বিক্রি করতে সম্মত হয়।

প্রথম জাহাজটি অক্টোবর বা নভেম্বর এবং দ্বিতীয়টি ২০১৫ সালে সরবরাহ করার কথা ছিল। খবর এএফপি’র।

যুদ্ধজাহাজ কেনার ব্যাপারে রাশিয়ার সাথে ফ্রান্সের ১৬০ কোটি ডলারের চুক্তির বিষয়ে ব্যাপক আপত্তি ছিল ইউরোপীয় দেশগুলোর। ফ্রান্স সেই আপত্তি এতদিন উপেক্ষা করেছে।

ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ