[b]ওয়াশিংটন:[/b] ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে মার্কিন আইন প্রণেতাদের প্রস্তাবকে একটি ভুল পদক্ষেপ হিসেবে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
বৃহস্পতিবার তিনি জানান,এ ধরনের একটি প্রস্তাব তেহরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক চুক্তিকে ভন্ডুল করবে।
গেটস বলেন,"আমি মনে করি ইরানের ওপর নতুন করে নিষেজ্ঞা আরোপকারী বিলের বিরোধিতা করে প্রেসিডেন্ট সম্পূর্ন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।"
মার্কিন এই সাবেক প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন,"আমি মনে করি আজকে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য অনুষ্ঠিত ভোটটি ঠিক হবে না।"
তিনি প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার পূর্বসূরী জর্জ ডব্লিউ বুশের আমলে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তেহরান অন্তবর্তীকালীন ছয় মাসের একটি চুক্তিতে সম্মত হওয়ায় যে কূটনৈতিক অগ্রগতি হয়েছে তা ব্যাহত হতে পারে এই যুক্তিতে ওবামা প্রশাসন ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপে কয়েকজন কংগ্রেস সদস্য যে উদ্যোগ নিয়েছে তার বিরোধিতা করেছে।
সাবেক পেন্টাগন প্রধান বলেন,"আমি মনে করি আমরা ইরানকে আলোচনার টেবিলে রাখতে সফল হয়েছি।"
তিনি ইরানের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির প্রতিক্রিয়া সম্পর্কে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। সূত্র: এএফপি