ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে যুক্তরাষ্ট। বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামা এ সংক্রান্ত  একটি 'জাতীয় জরুরি আইনে' সই করে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন।
কংগ্রেসকে দেয়া এক চিঠিতে ওবামা বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের কিছু নীতি ও পদক্ষেপ মার্কিন জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র নীতি ও অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
১৯৯৫ সাল থেকে ইরান বিরোধী অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রতি বছর নিয়মিত বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। পরমাণু ইস্যুতে ইরান ও ছয় জাতি গোষ্ঠীর মধ্যে নতুন চুক্তি স্বাক্ষর হয়। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে গত নভেম্বরে সুইজারল্যান্ডের জেনেভায় চুক্তিটি স্বাক্ষর করে ইরান। এটি গত ২০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। চুক্তি কার্যকর হওয়ার ৪ মাস পর বাগদাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ওয়াশিংটন।
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]