ট্রাকবোঝাই ৬ হাজার কেজি ভারতীয় জিরা আটক করেছে খুলনা ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ বেনাপোল পুটখালী সদর ক্যাম্পের বিজিবি সদস্যরা।

শুক্রবার রাতে বেনাপোলের শার্শা উপজেলার নাভারনের উলাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জিরা আটক করা হয় বলে জানান কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদার।

তিনি বলেন, চোরাচালানীরা ভারতীয় জিরার একটি বড় চালান নিয়ে শার্শা নাভারনের উলাশী সীমান্ত পার করে দেশের অভ্যন্তরে নিয়ে আসছে এবং তা পাচারের জন্য ঢাকায় নিয়ে যাবে।

এ ধরনের গোপন সংবাদ পেয়ে ২৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা উপজেলার নাভারনের উলাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক ভর্তি ৬ হাজার কেজি ভারতীয় জিরা আটক করে।

আটককৃত জিরার মূল্য ৩৫ লাখ ৮২ হাজার টাকা এবং জিরা কাস্টমস এর আটক শাখায় জমা দেয়া হয়েছে বলে বিজিবি জানায়।

এআর