যশোরে প্রায় দুই কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকালে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকা থেকে এ সব ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে ট্যাবলেট, ইনজেকশন ও সার্জিক্যাল মালামাল।
২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট স্কুলে সামনে একটি বাসে তল্লাসি চালানো হয়। এ সময় ওই বাস থেকে ভারতীয় ইনজেকশন ও বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করা হয়। এ সব ওষুধের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। দুপুরে জব্দকৃত মালামাল যশোর কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
ইএস





